শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ভাগ্নির সঙ্গে খালুর প্রেম, শ্যালককে হত্যা আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০১৯
  • 483 Time View
 প্রতিদিনের খবর ডেস্ক :

কুমিল্লার লাকসামে ভগ্নিপতির পরকীয়া প্রেমে বাধা দেয়ায় ছুরিকাঘাতে শ্যালককে সুমনকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার পৌলাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভগ্নিপতি মিজানুর রহমান লাকসাম পৌরশহরের গাজীমুড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। নিহত শ্যালক সুমন (২৬) মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমান এবং তার কথিত ভাগ্নি ও প্রেমিকা সুমি আক্তার চুমকিকে আটক করেছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মিজানুর রহমান তার স্ত্রীর সম্পর্কে ভাগ্নি চুমকির সঙ্গে পরকীয়া প্রেম করছিলেন। এ নিয়ে বেশ কয়েকবার এলাকায় শালিস দরবারও হয়েছে। এরপরও তারা সোমবার সকালে পালিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। খবর পেয়ে মিজানুর রহমানের শ্যালক সুমন, তার বন্ধু ইমরান ও নাজমুস শাহাদাত নাঈম তাদেরকে লাকসাম জংশন এলাকা থেকে আটক করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। পথে উপজেলার পৌলাইয়ায় পৌঁছালে মিজানুর রহমান পেছনের সিটে বসা এমরান হোসেনকে ছুরি মেরে গুরুতর আহত করেন। তার চিৎকারে শ্যালক সুমন বাধা দিতে গেলে সুমনকেও এলোপাথাড়ি ছুরিকাঘাত করে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়ি থেকে সবাইকে আটক করে এবং আহত অবস্থায় সুমন ও ইমরানকে লাকসামের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে সুমন মারা যান। এমরানের অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, এ ঘটনায় মিজানুর ও চুমকিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares