শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে মাদ্রাসা কমিটি নিয়ে আ.লীগের দুই পক্ষ মুখোমুখি, ১৪৪ ধারা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১
  • 665 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে শনিবার দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।

তিনি জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রংমালা বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বাজারের চারদিকের পাঁচ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। ১৪৪ ধারা জারিকৃত এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি থেকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে সভাপতির পদ থেকে সরিয়ে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জুকে কমিটির আহ্বায়ক করায় রবিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সভা ডাকেন মির্জা।

অপরদিকে দিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান করার প্রতিবাদে একই সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেন মাহবুব রশিদ মঞ্জু। তাদের উভয় পক্ষের পাল্টাপাল্টি এ কর্মসূচি ঘিরে শনিবার দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এদিকে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে রংমালা বাজারে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন মির্জার অনুসারীরা। পরে বিকাল ৫টার দিকে একই বাজারে প্রতিবাদসভাকে স্বাগত জানিয়ে মিছিল করেন মাহবুব রশিদ মঞ্জুর অনুসারীরা। এতে এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares