শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চিকিৎসক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৫, ২০২১
  • 826 Time View

বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর রামগঞ্জে ফার্মেসীতে চিকিৎসার নিতে এসে ধর্ষিত হয়েছেন এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদ ফার্মেসীতে। পল্লী চিকিৎসক ফরিদ হোসেন লামচর গ্রামের ভূঁইয়া বাড়ির হারুনুর রশিদের ছেলে।

ধর্ষিতা গৃহবধু বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করলে রামগঞ্জ থানা পুলিশ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসি তদন্ত জহিরুল আলম,এসআই ওয়ালী উল্যাহ পল্লী চিকিৎসক ফরিদকে গ্রেফতার করে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করে।

অপরদিকে শুক্রবার সকালে ধর্ষিতা গৃগবধুকে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা জন্য লক্ষ্মীপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লামচর গ্রামের দত্তের বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেনের স্ত্রী শাররিক অসুস্থতার কারণে পাশ্ববর্তী লামচর বাজারের ফরিদ ফার্মেসিতে যায়।

এসময় লম্পট পল্লী চিকিৎসক ইঞ্জেকশন দেওয়ার কথা বলে ফার্মেসীর ভিতরের একটি নির্জন কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ফরিদ তাকে মুখ চেপে ধরে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। তাৎক্ষনিক ওই গৃহবধু কাউকে কিছু না বলে লোক-লজ্জার ভয়ে বাড়িতে গিয়ে শশুর-শাশুড়ীসহ পরিবারের লোকজনকে জানায়।

ধর্ষিতা গৃহবধু জানান, প্রথম প্রথম ফার্মেসীতে গেলে ফরিদ আমার শরীরের ভিবিন্নস্থানে হাত দেওয়ার চেষ্টা করলে আমি তাকে সতর্ক করলেও সে জোরপর্বক বিগত কয়েকমাস থেকে ফরিদ বেশ কয়েকবার আমাকে ধর্ষণ করে। কিন্তু লোকলজ্জার ভয়ে আমি কাউকে কিছু বলিনি।

এব্যাপারে পল্লী চিকিৎসক ফরিদের ভাই টিপু সুলতান জানান,এটা একটা সাজানো নাটক। আমার ভাইকে ফাঁসাতে ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হয়েছে। ডাক্তারী পরীক্ষা-নিরিক্ষার পরেই সত্য ঘটনা বের হয়ে আসবে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,গৃহবধুর দায়ের করা মামলার ভিত্তিতেই পল্লী চিকিৎসককে ফরিদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares