শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১
  • 1100 Time View
বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন শুক্রবার বিকেলে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।
চন্দ্রগঞ্জ ক্লাবের সভাপতি মোশাররফ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।
চন্দ্রগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল আহাম্মেদ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড. জসীম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, জেলা পরিষদের সদস্য ও নারী নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, জেলা আওয়ামীলীগ নেতা এড. রাসেল মাহমুদ মান্না, মাসুম ভুঁইয়া, নজরুল ইসলাম ভুলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চন্দ্রগঞ্জ ক্লাবের আয়োজন উক্ত টুর্ণামেন্ট পরিচালনা কমিটি আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। জমকালো এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ করে। প্রতিটি ম্যাচ নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। স্বাগতিক ম্যাচে স্থানীয় বিসমিল্লাহ রোড একাদশকে হারিয়ে পাঁচপাড়া স্মৃতি সংসদ বিজয় লাভ করে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares