শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিদ্যালয় ভবন উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১
  • 904 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এ ভবনের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এক কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়।
এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, থানার ও‌সি আব্দুল জ‌লিল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র ইসমাইল খোকন ও পৌর আওয়ামীলী‌গের আব্বায়ক কাজী জাম‌শেদ ক‌বির বাক্কী বিলাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares