শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১
  • 996 Time View

বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ইউসুফ প্রকাশ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ৯টি বড় ছোরা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে খানপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ দক্ষিণ খানপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফ দীর্ঘদিন থেকে এলাকায় চাঁদাবাজি, মানুষকে হুমকি-ধমকি ও বিভিন্ন বিষয় নিয়ে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি প্রদান করে আসছিল। সম্প্রতি খানপুর গ্রামের তার এক প্রতিবেশীর সঙ্গে বিরোধের জের ধরে মোটরসাইকেলসহ তার লোকজন নিয়ে অস্ত্র মহড়া দেয় ইউসুফ।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে তাকে শনাক্ত করার পর বুধবার রাতে তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। পরে খানপুর থেকে অস্ত্র, গুলি ও ছোরাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares