শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে সাড়ে তিন বছর বয়সী এক শিশুপুত্রকে জবাই করে হত্যা করেছে পাষন্ড মা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১
  • 522 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরে আয়ানুর রহমান আয়ান নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুপুত্রকে জবাই করে হত্যা করেছে পাষন্ড মাতা সাবিনা ইয়াসমিন (২৫)। রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্য রাতে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পূর্ব চাঁদখালী গ্রামের হাফেজ চেয়ারম্যানের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মা সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিশু সৌদী প্রবাসী আজিমুর রহমানের ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে। চাঁদখালী গ্রামের ওই বাড়িতে তারা ভাড়া থাকতো।

এদিকে, মায়ের হাতে নির্মমভাবে শিশু হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়রা জানায়, প্রবাসী স্বামী আজিমুর রহমানের সাথে সাবিনা ইয়াসমিনের মোবাইল ফোনে ঝগড়া হয়। রাতে সে শিশুপুত্রকে নিয়ে শুতে যায়। রাত পৌনে ১২টার দিকে সে তার ঘুমন্ত শিশুকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে। ঘরের অন্য লোকজন শব্দ শুনে তার কক্ষে গিয়ে শিশুর লাশ ও তার মাকে রক্তমাখা বটি হাতে দেখতে পায়। পরে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাব্বত ও ওই বাড়ির বাসিন্দা রাসেল খাঁ জানান, সাবিনা তার শ^শুর-শাশুড়ি, দেবর ও শিশু সন্তানকে নিয়ে এ বাড়িতে ভাড়া থাকতো। কয়েকদিন আগে সে তার বোনের বাড়িতে চলে যায়। রবিবার সন্ধ্যায় সে আবার ফিরে আসে। রাতেই তার শিশুকে জবাই করে হত্যা করেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয় এবং রক্তমাখা বটি জব্দ করা হয়েছে। তার প্রবাসী স্বামী নাকি তাকে মোবাইলে তালাক দেওয়ার কথা জানায়। এতেই সে তার শিশুপুত্রকে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares