শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে প্রধানন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১
  • 406 Time View

বেগমগঞ্জ প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলো আলাইয়ারপুর ইউনিয়নের ছাত্রলীগ।

মঙ্গলবার বিকালে আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের তালতলা নামক স্থানে কেক কাটার মধ্যদিয়ে প্রধান মন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করা হয়।

জন্মদিন পালন অনুষ্ঠানে আলাইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরীর সঞ্চালন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাবেদ মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক মুন্না।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এ্যাড. এবিএম ইউছুফ আশিক, আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক ফজলুর রহমান ভুঁইয়া, যুবলীগ নেতা মাষ্টার ইব্রাহিম, আলাইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক পদ পার্থী সালেহ উদ্দিন মোহন প্রমূখ।

আলাইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ পার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন টিটুর সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ, হাবিল মাহমুদ ফরহাদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত বক্তবে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতিক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares