শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেঠাতো ভাই গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৫, ২০২১
  • 539 Time View

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইসমাইল হোসেন ওরফে বাবুল (১৯) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রামের আবিদ আজিরগো বাড়ির মো জয়নাল আবেদীনের ছেলে।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আগামীকাল মঙ্গলবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত যুবক তার জেঠাতো ভাই হয়। গত ২ অক্টোবর রাত ২টার দিকে ভিকটিমের বসত ঘরে প্রবেশ করে ওই কিশোরীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বাবুল। ভিকটিম চিৎকার করলে অভিযুক্ত যুবককে আটক করে নির্যাতিত কিশোরীর স্বজনেরা। একপর্যায়ে সে কৌশলে পালিয়ে যায়। এ ছাড়াও সে ওই কিশোরীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে সোমবার দুপুরে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares