শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে বিয়ের পাঁচ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১
  • 578 Time View

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলে বিয়ের পাঁচ দিনের মাথায় এক নববধূ উধাও হয়ে গেছে। গতকাল বুধবার  বিকেলে কনের পরিবার চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন। এর আগে মঙ্গলবার দিবাগ রাতে উপজেলা বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিক ভাবে উপজেলার বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়ির আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সাথে একই উপজেলার সাজ্জাত হোসেনের (৩০) বিয়ে হয়। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রী শারমিনকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে স্ত্রী শারমিন আক্তার রাতে সাজ্জাতকে চেতনানাশক ঔষুধ খাইয়ে দিয়ে পরিবারের সদস্যদের অগোচরে উধাও হয়ে যায়। এ সময় শারমিন ১০ভরি স্বর্ণাংলকার, ৫০হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল সহ মোট ১০লাখ ৮০হাজার টাকার মালামাল সাথে নিয়ে যায়। ভুক্তভোগীর মা জানান, তিনি বুধবার সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শশুর বাড়িতে গিয়ে তার ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। তার বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কোথায় বা কার সাথে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares