শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অভিযান চালিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৭, ২০২১
  • 1483 Time View

বেগমগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের তলবসেনে বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি লোকমান হোসেনকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

শনিবার রাত পৌনে ৯টার দিকে র‌্যাব-১১’র একটি দল প্রযুক্তির সহায়তায় মাদক কারবারি লোকমান হোসেনকে উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌপল্লী গ্রামের তলব সেনের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ পাঁচ হাজার নয়শত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লোকমান হোসেন ওই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১১’র লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিপিসি খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে লোকমানের গ্রেফতার ও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮-১০টি মামলা রয়েছে বলে নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares