শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চাটখিলে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১
  • 441 Time View
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে তাহমিনা অাক্তার সনিয়া (১৯) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছেন চাটখিল থানা পুলিশ । সে উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
আজ মঙ্গবার(২৬ অক্টোবর, ২০২১) বিকেলে নিজ বাড়িতে তার নিজ কক্ষের ঝুলন্ত ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে সনিয়া আত্মহত্যা করে। সনিয়া খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির জহির উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়,নিহত সনিয়া একজন মানষিক রোগী। সে একেক সময়, একেক ধরনের কথা বলতো। গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে বিগত ০৩/০৪ মাস ধরে তার চিকিৎসা করালেও তার অবস্থা তেমন উন্নতি হয়নি। অাজ বিকাল ৫:৫০ এ তার বাবা তার নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে অাসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অাবুল খায়ের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares