শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৪, ২০২১
  • 956 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রগঞ্জ ক্লাবের সভাপতি মোশাররফ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সাংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

চন্দ্রগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল আহাম্মেদ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড. জসীম উদ্দিন, লক্ষ্মীপুর জেলা সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভুঁইয়া আজাদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল করিম রিপন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সামছু উদ্দিন সাজু, লক্ষ্মীপুুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ নবী সোহেল, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চন্দ্রগঞ্জ ক্লাবের আয়োজন উক্ত টুর্ণামেন্ট পরিচালনা কমিটি আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ করে।

ফাইনাল ম্যাচে স্থানীয় আমানিলক্ষ্মীপুর একাদশকে টাইব্রেকারে ২-৩ গোলে হারিয়ে পাঁচপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদ বিজয় লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares