শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে ইউপি নির্বাচিত আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬ জন, বিদ্রোহী প্রার্থী ৪জন, বিএনপি সমর্থিত ৩ জন, জাসদ সমর্থিত ১জন, প্রার্থী নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১২, ২০২১
  • 420 Time View

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬ জন, বিদ্রোহী প্রার্থী ৪জন ও বিএনপি সমর্থিত ৩ জন, জাসদ সমর্থিত ১জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন- ১নং আমানউল্লাপুর ইউনিয়নে বাহারুল আলম সুমন (বিএনপি সমর্থিত), ২নং গোপালপুর ইউনিয়নে মোশারফ হোসেন মিন্টু (জাসদ সমর্থিত), ৪নং আলাইয়ারপুর ইউনিয়নে গিয়াস উদ্দিন পাটোয়ারী (নৌকা), ৫নং ছয়ানি ইউনিয়নে ওয়াহিদুজ্জামান ওহিদ (বিদ্রোহী), ৬নং রাজগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান চৌধুরী সেলিম ( নৌকা), ৭নং একলাশপুর ইউনিয়নে সাহেদুর রহমান দিপু (বিদ্রোহী), ৮নং বেগমগঞ্জ ইউনিয়নে শাহিদুর রহমান শাহীন (বিএনপি সমর্থিত), ১০নং নরোত্তমপুর ইউনিয়নে মেহেদি হাসান টিপু (নৌকা), ১১নং দুর্গাপুর ইউনিয়নের আবেদ সাইফুল কালাম (নৌকা), ১২নং কুতুবপুর ইউনিয়নে কামাল হোসেন (বিদ্রোহী), ১৩নং রসুলপুর ইউনিয়নে আবদুর রশিদ (বিএনপি সমর্থিত), ১৪নং হাজীপুর ইউনিয়নে শাহ মো.আজিম মির্জা (নৌকা), ১৫নং শরীফপুর ইউনিয়নে নোমান সিদ্দিকী (বিদ্রোহী), ১৬নং কাদিরপুর ইউনিয়নে সালাউদ্দিন (নৌকা)।

এর আগে ১৪টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও বাইরে পযাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। ১৪ ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে ব্যালোট পেপার ও বেগমগঞ্জ ইউনিয়ন ও নরোত্তমপুর ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ১৪টি ইউনিয়নে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি সদস্য ( মেম্বার) পদে ৪৯০জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares