শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে ছেলের জন্য ভোট চাইতে বের হয়ে প্রাণ গেল মায়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১২, ২০২১
  • 574 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমানের মোরগ প্রতীক ভোটের জন্য বের হয়ে মা ফুলবানু (৫৮) সিএনজি চালিত অটোরিকশা চাপায় মারা গেছেন।

ছেলের জন্য ভোট চাইতে বের হলে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮ টার দিকে মোস্তাফিজুর রহমান তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফুলবানু ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফিউল্যার স্ত্রী। তার ছেলে মোস্তাফিজুর রহমান ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের পর ছেলের জন্য ফুলবানু ভোট চাইতে ভোটারদের বাড়িতে যান। ঘটনার সময় তিনি সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।
আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিলে সাড়ে ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares