শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ভবনের কাজ না দেওয়া ঘরের মালিককে গুলি করার ঘটনায় গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৩, ২০২২
  • 854 Time View

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন পাকা ভবনের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।
গ্রেফতারকৃত রকি (২৬) বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের পুরান করের বাড়ির বাবুলের ছেলে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালীর কবিরহাট উপজেলার চার রাস্তার মোড় এলাকার অজি উল্যার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

একই দিন দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১,সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বেগমগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করবে।প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের একটি নির্মাণাধীন পাকা ভবনের মালিক আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে রহমত উল্যাহকে (৫৮) বুকে গুলি করে ফেলে যায় সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্র বলছে, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করছে।ওই ভবনের ইলেকট্রিকের কাজ চাই স্থানীয় ঠিকাদার ফরহাদ।কিন্তু তাকে কাজ দিতে অপরাগত প্রকাশ করে ঘরের মালিক রহমত উল্যাহ।এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের,আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।পরে পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ ঘটনায় একই দিন দুপুরে ভুক্তভোগীর মেজো ভাই আবদুর রব ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব-১১ ঘটনার দুই দিন পর এজহার নামীয় এ আসামিকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares