শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২
  • 1141 Time View

 

বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ও রসুলপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, চার রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাহিনী প্রধান সন্ত্রাসী খালাসি রায়হান ও তার দুই সহযোগী রয়েছে। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার খালাসি বাড়ির শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান প্রকাশ খালাসি রায়হান, পৌরসভা ৮নং ওয়ার্ডের শহিদ উল্যার ছেলে সানজিদ ইসলাম রাফি ও একই এলাকার নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ি এলাকায় একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী অস্ত্র-মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান চালায় একদল পুলিশ। অভিযানকালে একটি মৎস্য খামারের ঘর থেকে আবুল হায়াত রায়হান প্রকাশ খালাসি রায়হান (২৪), সানজিদ ইসলাম রাফি (২৪) ও মো. জিব্রাইল (২৩) নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুমন মিয়ার বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তবে এসময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত খালাসি রায়হানের বিরুদ্ধে আগে ৬টি মামলা রয়েছে, ওইসব ঘটনায় ৫বার গ্রেপ্তার হয়েছিল সে। এ ঘটনায় খালাসি রায়হান ও তার দুই সহযোগির বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য খারাসি রায়হানের রিমান্ডের জন্য আবেদন করা হবে। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares