শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে চেয়ারম্যানসহ গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২, ২০১৯
  • 518 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী বাজারে ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এরআগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদশার দায়ের করা মামলায় ভোরে চেয়ারম্যান ও তার এক সহযোগিকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় বাদশা বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এপর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, চেয়ারম্যান মিলনের লোকজন অবৈধ ভাবে বাজারে ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে জিরতলী বাজারের স্কুল রোডস্থ চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে অভিযোগ করতে যায় বাদশা, মাসুদ ও তার লোকজন। এসময় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাদের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ও বহিরাগত সন্ত্রাসীরা মাসুদের সমর্থকদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে মাসুদসহ ৫জন গুলিবিদ্ধ ও কোপের জখমসহ অন্তত ৩জন আহত হয়েছে। গুলির ঘটনার পর চেয়ারম্যানের সমর্থক নিশানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর (মাসুদ ও বাবুল) ভাইয়ের বসত ঘরে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares