শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ব্যবসায়ী খুন আটক-৩

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২২, ২০২২
  • 614 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আয়ান (২০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ড ব্যবহৃত একটি ছোরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আয়ান চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির নূর নবীর ছেলে।

আটককৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভার গনিপুরের পাবেল (২০), রাকিব (১৯) ও নীরব (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে আয়ানের সাথে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন একত্রিত হয়ে আয়ানকে ছোরা দিয়ে বুকে জখম করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান- এ ঘটনায় নীরব, রাকিব ও পাবেল নামে তিনজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। তদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares