শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে এক কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৫, ২০২২
  • 967 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে এক কেজি গাঁজা ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের কালাগাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শরীফুল ইসলাম (২৫) ওই গ্রামের আবু তাহেরের পুত্র।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত যুবক শরীফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও লক্ষ্মীপুর থানায় এরআগেও দুটি মাদক মামলা রয়েছে। এছাড়াও উদ্ধারকৃত একটি চোরাই সিএনজি অটোরিকশা চুরির ঘটনার সাথে শরীফের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ মাদকসহ বেচাকেনার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী শরীফুল ইসলাম পূর্ব জাফরপুর গ্রামের নিজবাড়িতে (কালাগাজী বাড়ি) অবস্থান করছে। এমন গোপন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই আব্দুল হান্নান, এসআই দুলাল মিয়া ও এএসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ওই বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী শরীফকে আটকের পর তার হেফাজতে রাখা ১ কেজি গাঁজা ও ২শ’ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত যুবক শরীফ নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা দীর্ঘদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছি। অবশেষে, বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares