শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৭, ২০২২
  • 737 Time View
বিশেষ  প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইনিয়নের ছোট সোনাইমুড়ী এলাকা থেকে পিস্তলসহ চিহ্নিত চাঁদাবাজ এবং অস্ত্রধারী সন্ত্রাসী মোশারফ হোসেন শান্ত ও একই উপজেলার মীরওয়ারিশপুরের তালুয়া চাঁদপুর  হতে আন্তঃজেলা ডাকাত দল, ছিনতাইকারী , মাদক ব্যবসায়ী ও গরু চোর চক্রের সক্রিয় সদস্য করিমকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ২ টি দেশিয় অগ্নেয়অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইয়ারপুর ইনিয়নের ছোট সোনাইমুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে  আসামী মোশারফ হোসেন শান্ত এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের উপর আসামীর দেখানো মতে তোষকের নিচে লুকানো অবস্থায় একটি পাইপগান উদ্ধার করে। পরে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে একেই উপজেলার মীরওয়ারিশপুর ইউ’পির তালুয়া চাঁদপুর এলাকা হইতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং পেশাদার গরু চোর করিম ( ৪৫ ) , এর বসত ঘরের পশ্চিম পার্শ্বের রান্না ঘরের সিলিং হইতে তার দেখানো মতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করেন ।

পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার  সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা বিশেষ  অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares