শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৭, ২০২২
  • 689 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ২২ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ আগষ্ট) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দ্রগঞ্জ ইউনিয়নের স্থানীয় দেওপাড়া গ্রামের আবদুল খালেকের পুত্র মোঃ রাসেল (২২) ও একই গ্রামের আরব আলীর পুত্র মোঃ রুবেল হোসেন। এরআগে শনিবার দিবাগত রাতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি খাবার হোটেলের সামনে থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই সোলাইমানের নেতৃত্বে এএসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ওই খাবার হোটেলে সামনে পূর্ব থেকে ওঁৎপেতে মাদক কারবারি যুবক রাসেল ও রুবেলকে হাতেনাতে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তার ওই দুই যুবকের বিরুদ্ধে এরআগেও মোটরসাইকেল চুরির অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন দুই যুবককে ইয়াবাসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares