শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

শায়েস্তাগঞ্জে নিষিদ্ধ গাইড বইয়ের জমজমাট ব্যবসা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২, ২০১৯
  • 384 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ নোটবই ও চুক্তিবদ্ধ গাইড বই ধরিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ায় গোপন তৎপরতা আবারো শুরু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে অভিজ্ঞজন বিদ্যানুরাগী অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক ও সচেতন মহলের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা নির্ধারিত বিষয়ের কতিপয় শিক্ষক বেশ কয়েকটি প্রকাশনীর সঙ্গে গোপন চুক্তিবদ্ধ হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষার্থীদেরকে নিম্ন মানের নির্ধারিত বই কিনতে বাধ্য করেছে। শিক্ষক শিক্ষার্থীদের বলছেন, পরীক্ষায় এই বই থেকেই প্রশ্ন করা হবে। শিক্ষকদের এমন আশ্বাসে বই কিনতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীর অভিভাবকরা। শিক্ষকরা প্রতিটি ক্লাসে চুক্তিবদ্ধ প্রকাশনীর দেয়া সিলেবাস বুকলিস্ট শিক্ষার্থীদের হাতে দিয়ে ওই প্রকাশনীর বই কিনতে হবে বলেই বাধ্য করা হচ্ছে।

সরজমিন ঘুরে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন লাইব্রেরি প্রতিষ্ঠান প্রধান অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, নূরপুর উচ্চবিদ্যালয়, ইসলামী একাডেমি হাই স্কুল, নিজামপুর হাই স্কুল, মোজাহার উচ্চবিদ্যালয় সহ অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে অগ্রযাত্রা, আদিল, জুপিটার, পাঞ্জেরী, লেকচার ও গ্যালাক্সি প্রকাশনীর বই স্কুলে পড়ানো হচ্ছে। এমন স্কুলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষার্থীদের বই কিনতে বাধ্য করা হচ্ছে। সুত্র : সময়ের কন্ঠস্বর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares