শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে তরুণীকে ধর্ষণ ও পিটিয়ে জখমের অভিযোগে গ্রেপ্তার ৩ সহোদর

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৮, ২০২২
  • 991 Time View

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে এক তরুণীকে (২২) ধর্ষণ ও পিটিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার দিনব্যাপী সদর ও বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার শাহ আলমের ছেলে রোমান (৩৫), রানা (৩২) ও রুবেল (৪০)। তারা তিনজনই সম্পর্কে আপন ভাই।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার ছেলে রোমান (৩৫) গত ঈদুল ফিতরের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পারিবারিক সমস্যা থাকায় প্রায় সময় ওই তরুণীর মা-বাবা, বড় ভাইয়েরা বাড়ির বাইরে থাকে। বাড়িতে তাদের বসত ঘরে ছোট ৩ ভাইকে নিয়ে থাকত ওই তরুণী। গত ঈদুল ফিতরের পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শোয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে আসছিল রোমান। এ ঘটনার ১ মাস পর ভুক্তভোগীর মা বাড়িতে আসলে বিষয়টি তাকে অবগত করা হয়। পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত রোমানের পরিবারকে অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের কয়েক দফায় মারধর করে রোমান ও তার পরিবারের লোকজন। এ দিকে মেয়েটি ৩ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এমতাবস্থায় রোমানকে বিয়ের জন্য বললে অভিযুক্তের পরিবারের সদস্যরা ভুক্তভোগী ও তার পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যার হুমকি দিতে থাকে। বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিলেন ওই তরুণী। এ সময় অভিযুক্ত রোমান ও তার ভাই রুবেল এসে তাঁকে এলোপাতাড়ি কিল–ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে তাঁর পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares