শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

দৈনিক জাতীয় নিশান এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২
  • 1090 Time View

বিশেষ প্রতিনিধি:

বৃহত্তর নোয়াখালীর প্রথম আঞ্চলিক দৈনিক জাতীয় নিশান পত্রিকার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধায় চৌমুহনী হক শপিং মলের ৬ষ্ঠ তলায় হ্যাংআউট রেস্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আলমগীর জাহেদী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহম্মদ উল্যা সবুজ, উপজেলা নির্বাচন অফিসার তানভীর রাহাত, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক নোয়াখালীর সময় সম্পাদক নাসির উদ্দিন বাদল, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু, চৌমুহনী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিশান এর বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিনসহ অনেকে। বক্তাগণ বলেন, দীর্ঘ ৪৪ বছর ধরে নোয়াখালীর আঞ্চলিক পত্রিকা প্রথমে সাপ্তাহিক পরবর্তীতে দৈনিক হিসাবে জাতীয় নিশান পত্রিকা নোয়াখালী তথা জাতীয় পর্যায়ে গণ-মানুষের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সাংবাদিক মান-মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে কাজ করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। বক্তারা আগামীতে যে কোন প্রয়োজনে জাতীয় নিশানের পাশ থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares