শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আইন-শৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই –পুলিশ সুপার লক্ষ্মীপুর

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২
  • 711 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।
এছাড়া চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির নেতা সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ অনেকেই বক্তব্য রাখেন।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আইন-শৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে সম্মান করুন।
এসময় পুলিশ সুপার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares