শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষ : নিহত-১, আহত-১

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৬, ২০২২
  • 815 Time View

ইব্রাহিম খলিল মঞ্জু:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জিহাদ (১৮) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় মনির হোসাইন নামে মোটরসাইকেল আরোহী স্থানীয় এক সংবাদকর্মী গুরুত্বর আহত হন। তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জবাবদিহি পত্রিকার চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি বলে জানা গেছে। রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদরের লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ স্থানীয় আলাদাদপুর গ্রামের (দেয়ানজি বাড়ি) জহির উদ্দিনের ছেলে। এদিকে ঘটনার পর পালিয়ে যায় চালক। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি বটতলী বাজার থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। গাড়িটি কফিল উদ্দিন বিশ^বিদ্যালয় কলেজ এলাকার পূর্বপাশে পন্ডিত বাড়ির সামনে এসে পৌঁছালে তার সামনের আরেকটি সিএনজিকে অভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা সাংবাদিক মনির হোসাইনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে পড়ে জিহাদ ও মোটরসাইকেল থেকে পড়ে মনির মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে চন্দ্রগঞ্জ বাজারের এসএমকে হসপিটালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত বলে ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর আরেকজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য হাফেজ ইসমাইল হোসেন জিহাদ হাজিরপাড়া ইউপি’র আলাদাদপুর গ্রামের দেয়ানজি বাড়ির বাংলাদেশ বর্ডার গার্ডে কর্মরত জহির আহম্মেদ’র ছেলে। অপর দিকে সাংবাদিক মনির হোসেন চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের কলিম উল্যহর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares