শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১০, ২০২২
  • 773 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক।
চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।
সভায় বক্তাগণ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে সকল ধর্মের অনুসারীদের প্রতি আহবান জানান। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কমিটির সভাপতি সমীর কর্মকার ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র নাথকে পুনরায় নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares