শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২
  • 2071 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ‘চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতি’র নির্বাচনী প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, নির্বাচন প্রস্তুতি (এডহক) কমিটির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির ১নং সদস্য আলী করিম মেম্বার, সিনিয়র সদস্য বাবু গৌতম চন্দ্র মজুমদার, মো. বাবুল হোসেন, মো. সাহাব উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থিত ছিলেন, কমিটির সদস্য আব্দুর রহমান, কামরুল ইসলাম রিপন, জামিল খান পরাগ, মামুনুর রশিদ মামুন, জসীম উদ্দিনসহ অন্যান্যরা।
পরে বণিক সমিতির সার্বিক অগ্রগতি ও বণিক সমিতির আসন্ন নির্বাচন অনুষ্ঠান নিয়ে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে নেতারা জানান, চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির (যার রেজিঃ নং-চট্ট-২৫৮৯) নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশন গঠন ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত সংক্রান্ত যাবতীয় আলোচনা হয়েছে। আমরা সবাই একমত হয়েছি দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি বণিক সমিতির কার্যক্রম পরিচালনা করবে।
নেতৃবৃন্দ বলেন, অস্তিত্বহীন কোনো সংগঠনের অনৈতিক কর্মকান্ডে কেউ যেন বিভ্রান্ত না হয়। আমরা খুব শীঘ্রই চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares