শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২
  • 1085 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে অতিথি, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

প্রাক্তন শিক্ষার্থী মো. সেলিমুজ্জামান ও নূর জাহান পাখির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিএফও আবদুল্যাহ আল জাবেদ, আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারী, আয়োজক কমিটির সভাপতি মো. রেজাউল মোস্তফা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলা অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares