শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতি নির্বাচনে বাছাই ও প্রতিক বরাদ্দ

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩
  • 633 Time View

বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে ১৮টি পদে বাছাই ও প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ জানুয়ারী) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে মনোনয়নপত্র বাছাই ও প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
এতে সভাপতি পদে এম ছাবির আহম্মদকে ছাতা ও মিজানুর রহমান বিপ্লবকে চেয়ার, সহ-সভাপতি পদে আলী করিমকে খাজুরগাছ ও গৌতম মজুমদারকে হরিণ, সাধারণ সম্পাদক পদে মাওঃ আবদুল কুদ্দুছকে আনারস, মফিজুল আলম স্বপনকে মাছ ও মোহাম্মদ আলীকে হারিকেন, সহ-সাধারণ সম্পাদক পদে কাজী মামুনুর রশিদ বাবলুকে তালাচবি, সাংগঠনিক সম্পাদক পদে বাবুল হোসেনকে দোয়াতকলম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলমকে চশমা ও মিনহাজুর রহমান বিনতুকে বৈদ্যুতিক পাখা, অর্থ সম্পাদক পদে মো. সাহাব উদ্দিনকে গোলাপফুল, আইন বিষয়ক সম্পাদক পদে মো. সেলিমকে হাতপাখা ও মুনসুর আহাম্মদ ভূঁইয়াকে মোটরসাইকেল , শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. জসিম উদ্দিনকে মিনার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহাম্মদ শাহাদাৎকে ক্রিকেট ব্যাট ও মো. সালাউদ্দিনকে ফুটবল, প্রচার সম্পাদক পদে নাছির খাঁনকে সূর্যমুখি ফুল, দপ্তর সম্পাদক পদে মোঃ সেলিমকে আম , কার্যনির্বাহী সদস্য পদে অঞ্জন কুমার কুরীকে মাইক, মোঃ গিয়াস উদ্দিনকে বালতি, জামাল পাশাকে কাপ পিরিচ, নাজমুল হোসেনকে বাস, নূরউদ্দিন পারভেজকে ময়ুর, মো. শাহনেওয়াজকে উড়োজাহাজ, সামছু উদ্দিন রাজুকে বটগাছ ও সাজু পাটোয়ারীকে মোবাইল প্রতিক দেওয়া হয়।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের নির্বাচন কমিশনার বাবু শান্তি রঞ্জন পাল ও মো. আলী হোসেন ২৭ জনে প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই করে সকল প্রার্থীকে প্রাথমিক ভাবে বৈধ ঘোষণা করেন ও প্রতিক বরাদ্দদেন।
আগামী ১১ ফ্রেব্রুয়ারী বণিক কল্যাণ সমিতির ভোট গ্রহণের তারিখ নির্ধারিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares