শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৬, ২০২৩
  • 1293 Time View

বিশেষ প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুর সদর উপজেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রোববার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।

এই সময় আরো উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদ সদস্য সাংবাদিক অহিদ মিয়া, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটস, রেডক্রিসেন্টের সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares