শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটির পরিচিতি সভা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২৪, ২০২৩
  • 1021 Time View

বিশেষ প্রতিনিধি :

কুমিল্লা রিজিওনের অন্তর্ভূক্ত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিংয়ের ১৬ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুর ১২টায় চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ সভা শুরু হয়ে শেষ হয় বেলা ২টায়। এতে সভাপতিত্ব করেন- চন্দ্রগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবুল হোসেন।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ, জেলা আ.লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রায়হান চিশতি।
এছাড়াও উপস্থিত ছিলেন-এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম আসিফ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক মো. আলাউদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন, প্রধান অতিথি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া। পরে কেককেটে চন্দ্রগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares