শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২২, ২০২৩
  • 933 Time View

বিশেষ প্রতিনিধি:

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রোববার সকালে র‌্যালিটি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের এস এম কে হসপিটালের সামনে থেকে শুরু করে চন্দ্রগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদর্শন করে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।
 বর্ণাঢ্য র‌্যালি শেষে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি মো. আলী হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া। এই সময় আরো উপস্থিত ছিলেন, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু গৌতম মজুমদার, সহ-সভাপতি বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক তানভীর আহম্মেদ রিমনসহ নিসচার অন্যান্য সদস্যবৃন্দ। এসময় পরিবহনের বিভিন্ন শ্রমিকসহ পথচারীরা র‌্যালি ও সমাবেশে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares