শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহবায়ক হানিফ টিটু, সদস্য সচিব তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪
  • 1064 Time View

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালী জেলার জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৯৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কমিটির অনুমোদন দেয়া হয়। ৯৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. হানিফ টিটুকে আহ্বায়ক ও তাজুল ইসলামকে সদস্য সচিব এবং ৩৫জনকে যুগ্ম আহ্বায়ক ও ৫৮জনকে সদস্য করা হয়েছে।

মঙ্গলবার দলীয় প্যাডে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক মো. এনামুল হক মোল্লা, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাদশা ও সিঃযুগ্ম আহবায়ক মির্জা এন.এইচ রুবেল এর যৌথ স্বাক্ষরে ৯৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।
আহবায়ক কমিটিকে আগামী ৩০দিনের মধ্যে নোয়াখালীর সকল থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়নের কমিটি সম্পন্ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares