শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে দুই দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪
  • 851 Time View

বিশেষ  প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন।

শুক্রবার রাত ৭টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠানে বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বাবলু।

এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি গৌতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

উক্ত টুর্ণামেন্টে বণিক সমিতির সদস্য এমন ১২টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার রাতে ফাইনাল খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares