শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে লাইফ শাইন একাডেমিতে পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪
  • 954 Time View

বিশেষ প্রতিনিধি:

বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীতের আমেজ আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে লাইফ শাইন একাডেমিতে বনার্ঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লাইফ শাইন একাডেমির কর্তৃপক্ষ এ পিঠা উৎসবের আয়োজন করেন।
অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান লাইফ শাইন একাডেমির শিক্ষার্থীরা। শীতের সকালে এসব স্টলে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়।


প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমতির সভাপতি এম. ছাবির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক সামছুউদ্দিন পাটোয়ারী, লাইফ শাইন একাডেমির প্রধান শিক্ষক, কুমুদ বন্ধু দেব নাথ, বিদ্যালয়ের পরিচালক এস.আর.রানা চৌধুরী, সুব্রত রঞ্জন দেব নাথ, সাংবাদিক মো. আলাউদ্দিন, ইসমত দোহা বাবু, মহিন উদ্দিন লিটন, বিশিষ্ট সমাজ সেবক বাহার আলম কোম্পানি, আমিনুল ইসলাম ফুয়াদ, জুয়েল চন্দ্র দাস, লাইফ শাইন একাডেমির সদস্য ডা: ইসমাইল হোসেন ও কাজী পরান।
অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন, পিঠা শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।
লাইফ শাইন একাডেমির পরিচালক, এস.আর.রানা চৌধুরী বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares