শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা-মামলা, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১১, ২০২৪
  • 866 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের হামলা। এ ঘটনা রোববার (৫মে) হারুনুর রশিদ বাদী হয়ে এজাহর নামিয়ে পাঁচজনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে মামলা করে।
উক্ত ঘটনায় জহিরুল ইসলাম গ্রেপ্তার শনিবার (১১মে) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের নজির আহাম্মদের ছেলে।


জানাযায়, গত রোববার চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুরের ইয়াছিন পাটোয়ারী বাড়ির মসজিদের উত্তরে আফজাল রোডের পূর্ব পাশে জোরপূর্বক জমি দখলে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন হারুনুর রশিদ।
আহত হারুনুর রশিদ ও মামলার সুত্রে জানাযায়, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত ১৭৮নং পশ্চিম লতিফপুর মৌজার ২৬ শতক জমি হারুনুর রশিদ গংরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। ওই জমি জোরপূর্বক দখল করতে ঘর নির্মাণ করতে আসে মো. ইব্রাহিম খলিল (৩৯), মো. ইসমাইল হোসেন (৪৮), মো. নুরুল ইসলাম (৫২), মুরুল আমিন (৫৫), আহাম্মদ আলী (৪১), অজ্ঞাতনামা ৮/১০ জন। তাদেরকে বাধা দিতে গেলে হারুনুর রশিদের ওপর হামলা করে। এতে হারুনুর রশিদ গুরুতর আহত হন। হারুনুর রশিদের শোর চিৎকারে বর্ণিত মামলার স্বাক্ষীরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হারুনুর রশিদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
হারুনুর রশিদ আরো জানান, উক্ত বিষয় আমি কোন প্রকার আইনের আশ্রয় নিলে এবং থানা পুলিশের কাছে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় মামলায় বর্ণিত বিরোধীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares