শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৮, ২০২৪
  • 1062 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বীর মুক্তিযোদ্ধার জমি ও দোকানঘর দখলের চেষ্টা ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।

জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামে বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদের সাথে একই এলাকার মৃত নজির আহম্মদের ছেলেদের সাথে পশ্চিম লতিফপুর মৌজার সাবেক ১৫১৯ হালে ৩৩৩০ দাগে ২৬ শতাংশ জমি হতে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে।  ২৬ শতাংশ জমির মালিক  বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদের পরিবার। সম্প্রতি খতিয়ান জটিলতার কারনে একই গ্রামের মৃত নজির আহম্মদের সন্তানরা ১০ শতাংশ জমির মালিক দাবী করে বিভিন্ন সময়ে জমি দখলের চেষ্টা করে।

মুক্তিযোদ্ধা পরিবারের সসদ্য মোঃ হারেুনুর রশিদ জানায়, শনিবার ভোর রাতে আমাদের দীর্ঘদিন থেকে দখলিয় জমিন ও দোকানঘর মৃত নজির আহম্মদের ছেলেরা জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা করে। তাদের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ১কি.মি. দূরে। তারা আমাদের দোকানঘর দখল করতে এসে আমাদেরকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় দিয়ে ফাঁসাবে বলে হুমকি দেয়।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন জানায়, রাতে আঁধারে নিজের ঘর ছেড়ে এখানে তারা কেন আসছে?

এবিষয়ে জানার জন্য মৃত নজির আহম্মদের ওয়ারিশদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয় নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares