শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১২, ২০২৪
  • 784 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সিএনজি স্ট্যান্ড নাম দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া লক্ষ্মীপুর শহরের বিভিন্ন পয়েন্টে অটোরিকশা থেকে চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে অটোরিকশার চালক মো. মামুন চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক নেতা রাশেদ নিজামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ জুন) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া এলাকা থেকে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার অন্য আসামিরা হলেন, সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের মো. রিপন (২৮), পশ্চিম দিঘলী গ্রামের ফারুক (৩২) ও চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের নুরুল আলম (৪০)।
রাশেদ নিজাম সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। বাদী মামুন একই উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাদী মামুন লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালক। গত তিন মাস ধরে ওই রুটে চলাচল করা অটোরিকশার চালকদের কাছ থেকে টোকেনের মাধ্যমে মাসিক ৬০০ টাকা করে চাঁদা আদায় করেন রাশেদ নিজাম ও তার সহযোগীরা। তাকেও বিভিন্ন সময়ে চাঁদা দিতে চাপ দেয়। সর্বশেষ গত ৭ জুন চাঁদা দিতে অস্বীকার করায় মান্দারী বাজারের সিএনজি স্ট্যান্ডে তাকে হত্যার হুমকি দেয় আসামিরা। পরে গত ১১ জুন তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে এজাহারটি এফআইআর হিসেবে নিতে চন্দ্রগঞ্জ থানাকে নির্দেশ দেন আদালত।
অভিযোগ রয়েছে, রাশেদ নিজাম স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুর নাম ভাঙিয়ে সিএনজি স্ট্যান্ডে বেপরোয়া চাঁদাবাজি করছেন। এতে অটোরিকশার চালকরা অতিষ্ঠ। মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করেন তিনি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, আদালতের নির্দেশে অভিযোগ এফআইআরভুক্ত করা হয়েছে। প্রধান আসামি রাশেদ নিজামকে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares