শিরোনাম:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা লুট আহত-৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪
  • 2196 Time View

বিশেষ প্রতিনিধি:
তুচ্ছ ঘটনার জের ধরে নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের বম্মপুর গ্রামে ওমান প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় নারী ও শিশু সহ ৮ জন আহত হয়েছে।
জানাযায়, দুই শিশু খেলতে গিয়ে তাদের মধ্যে মারামারি হয় এর সূত্র ধরে গত ১৬ জুলাই প্রকাশ্য দিবালোকে বানিয়া বাড়ির ওমান প্রবাসী আফসার উদ্দিনের বসত ঘরে একই বাড়ির খোরশেদ, মানিক, রফিক, ভুলু, শাহাজাহান, ইউছুফ, জিহাদ, রায়হানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় প্রবাসীর পরিবারের নারী ও শিশু সহ ৮ জন আহত হয়। মারাত্বক আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা প্রবাসীর বসত ঘরের কয়েক লাখ টাকার মালামাল ও নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা সহ সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দেয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
জানাযায়, ওমান প্রবাসী আফসার উদ্দিনের ক্রয়কৃত জমি বুঝিয়ে না দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এ হামলা ও লুটপাটের ঘটনায় প্রবাসী আফসারের বড়ভাই জাকির হোসেন বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নোয়াখালীর সুধারাম মডেল থানায় ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পৃথক অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares