শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অম্যান্য করে সম্পত্তি জবর দখল। প্রতিদিনের খবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
  • 989 Time View
ইমাম উদ্দিন সজীব :

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আমানউল্যাপুর গ্রামে মনির উদ্দিন মুন্সী বাড়ীর সামছুল আলমের সম্পত্তি জবর দখল।জানা যায়, আলাইয়ারপুর ইউনিয়নের আমানউল্যাপুর গ্রামের মনির উদ্দীন মুন্সী বাড়ীর মৃত সোলায়মানের ছেলে সামছুল আলমের পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিকীয় দখলীয় সম্পত্তি একই বাড়ীর আবদুর রহমান গং জবর দখল করে।

সামছুল আলম জানান, ১৩৯নং আমানউল্যাপুর মৌজার আর এস ২১৭নং খতিয়ানে আর এস ১৪৩নং দাগে আমি পৈত্রিক ওয়ারিশসূত্রে ২৪ শতক জমিনে মালিক হইয়া রেকর্ড আদি করাইয়া মূল্যবান কাঠ ও ফলজ বৃক্ষের চারা রোপন করিয়া মালিক দখলকার হই। আমার উক্ত ২৪ শতক জমিনের উপর একই বাড়ীর বাসিন্দা ছেরাজল হকের পুত্র আবদুর রহমান, আবদুস ছাত্তার, আবদুল লতিফ, আবদুর রহিম গং দের নজর পড়ে। আমার উক্ত জমিন বর্নিত আবদুর রহমান গং জবর দখল করার চেষ্টা করে। আমি নিরূপায় হইয়া নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত বর্নিত সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু বিবাদী আবদুর রহমান গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া কতেক সন্ত্রাসী সঙ্গে নিয়া আমার সৃজিত বনজ ও ফলজ গাছ-পালা কাটিয়া তথায় বিল্ডিং নির্মাণ শুরু করে। আমি বাধা দিলে আমাকে মেরে আহত করে। আমার শোর চিৎকারে আশ-পাশের লোকজন দৌড়াইয়া আসিয়া আমাকে উদ্ধার করে এবং আবদুর রহমান গংদেরকে গাছপালা না কাটার জন্য বলে। কিন্তু আবদুর রহমান গং ঐদিনের জন্য কাজ বন্ধ করিলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া পরদিন হইতে আমার উক্ত জমিনে বিল্ডিং নির্মাণ কাজ করিতে থাকে। আমি বিজ্ঞ আদালত সহ সর্বস্তরে এর সুবিচার চাই।
ঘটনায় আবদুর রহমানের ভাইয়ের সাথে কথা বলিলে তিনি বলেন এ সম্পর্কে আমি কিছু জানিনা, আমার ভাই আবদুর রহমান জানেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares