শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

হাজিরপাড়া স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
  • 465 Time View

মো. ইসমত দ্দোহা:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১১নং হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম -আহবায়ক হাবিবুর রহমান অপু।
১,২,৩,৪,৫,৬,৯ ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়,৭,৮ ওয়ার্ড কমিটি অনুমোদন হয়নি।

১নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো. সুমন ও সদস্য সচিব মো. ইকবাল হোসেন, ২নং ওয়ার্ড কমিটির আহবায়ক নূর মোহাম্মদ( রনি) ও সদস্য সচিব মো. জাবেদ হোসেন, ৩নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব মো. সাইফুল ইসলাম রাকিব, ৪নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো. কবির হোসেন ও সদস্য সচিব মো. আবদুর রহিম, ৫নং ওয়ার্ড কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব মো. সাহাব উদ্দিন, ৬নং ওয়ার্ড কমিটির আহবায়ক মহি উদ্দিন ও সদস্য সচিব আবদুল করিম, ৯নং ওয়ার্ড কমিটির আহবায়ক সাহেদ খন্দকার ও সদস্য সচিব মো. ইমনসহ সকল কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির আহমেদ ও সদস্য সচিব মো. রুবেল, যুগ্ম আহবায়ক মো. মাসুদ মেম্বার, মো. রাশেদ, মো. সাফায়েত, মাইন উদ্দিনসহ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

ব্রিফিং শেষে মিডিয়ার সাথে আলাপ কালে সদস্য সচিব মো. রুবেল বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দল (বিএনপি)’র অঙ্গ- সংগঠন” স্বেচ্ছাসেবক দল হাজিরপাড়া ইউনিয়নের নেতাকর্মীগণ বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো। সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও সাংগঠনিক নিয়মেই কমিটি অনুমোদন হয়েছে। আমি আশা করি আমাদের নেতাকর্মীরা উৎসাহ নিয়ে সংগঠনের সকল কার্যক্রম বাস্তবায়ন করবে।

হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির আহমেদ বলেন, লক্ষ্মীপুর গণমানুষের নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র নির্দেশ আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।
তিনি আরও বলেন কমিটি অনুমোদন আমাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনে এ্যানী চৌধুরী কে বিপুল ভোটে নির্বাচিত করা।

জণগনের সেবা করার লক্ষ্য নিয়ে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করে যাচ্ছি আমরা।

নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রেস ব্রিফিং সমাপ্তি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares