শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এটিএম আজহার মুক্ত না হওয়ায় জাতি বিস্মিত ও হতবাক –রুহুল আমিন ভুইঁয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
  • 545 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুইঁয়া বলেছেন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এটিএম আজহার মুক্ত না হওয়ায় জাতি বিস্মিত ও হতবাক।
দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বসম্মানে মুক্তিলাভ করবেন।

অন্তর্বর্তী সরকারের ৬মাস পার হলেও অন্যায় ভাবে এটিএম আজহারকে আটকে রাখা হয়েছে, যার জন্য জামায়াত আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে, অবিলম্বে আজহারকে মুক্তি না দিলে ঢাকা অবরোধের মত কঠোর কর্মসূচি দেয়া হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন পুণর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে শহরের চকবাজার জামে মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহম্মদ, এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি জেনারেল মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন, এডভোকেট মহসিন কবীর মুরাদ, শহর শিবির সেক্রটারী আব্দুল আওয়াল হামদু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নুর মোহাম্মদ রাছেল, সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সদর জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে আজহারুল ইসলামের মুক্তি এবং জামায়াতের প্রতিক দাঁড়ি পাল্লা ফিরিয়ে দেবার আহবান জানান।

পরে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী হয়ে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াত ইসলামীসহ সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares