শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

হিন্দু সম্প্রদায়ের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করলেন –ড. রেজাউল করিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
  • 445 Time View

বিশেষ প্রতিনিধি:

হিন্দু সম্প্রদায়ের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করে সাম্প্রদায়িক সম্প্রতির বিরল দৃষ্টিান্ত স্থাপন করলেন কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি লক্ষীপুর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিম।
রেজাউল করিমের এই উদ্যোগ লক্ষীপুর সহ সারাদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গতকাল বুধবার ১৯ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগন্জ থানার মান্দারী, হাজিরপাড়া, উত্তর জয়পুর ইউনিয়নে বিভিন্ন স্পটে হিন্দু মুসলিম নির্বিশেষে পাঁচ শতাধিক পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করেন। তিন হাজার টাকা মুল্যমানের এই প্যাকেজে ২৫ কেজি চাল, তেল, ডাল লবন, ছোলা, হলুদ মরিচ চিনি সহ বিভিন্ন ইফতার সামগ্রী ছিল।
দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন,লক্ষীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি এড রেজাউল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোঃ হাসনাইন, পালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি তাফাজ্জল হোসেন আজাদ, শিক্ষক ইসমাইল জবিউল্লাহ বিএসসি, মান্দারি জামায়াতের আমির মাওলানা মাহফুজুল ইসলাম, চৌপল্লী ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদ, শ্রমিক কল্যান চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি আমির হোসেন, হাজিরপাড়া জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান সজিব প্রমুখ।

এসময় ড.রেজাউল করিম বলেন দলমত নির্বিশেষে সকলকে নিয়ে তিনি সুখি সমৃদ্ধ উন্নত লক্ষীপুর গড়তে চান। যার জন্য সকলের সহায়তা কামনা করেন। দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে লক্ষ্মীপুরে কল্যানে সকলে এক এবং অভিন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এ-সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. রেজাউল বলেন, কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। সেখানে ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। কারা এ হামলা ঘটিয়েছে এটা সবাই জানে। আমাদের আহবান ব্লেইম গেইম রাজনীতি বন্ধ করে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares