নিজস্ব প্রতিনিধি :
২১শে ফেব্রুয়ারী উপলক্ষে গোফরান স্মৃতি পাঠাগারে আলোচনা সভা, ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ মধ্য দিয়ে শুরু হয় শহীদ দিবসের কার্যক্রম।
সকালে ক্রীড়া সংস্কৃতি, চিএাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে বিভিন্ন বয়সী শিকার্থীরা।
মো: আবদুল গোফরান মিয়া পাঠাগার প্রতিষ্ঠাতা সাংবাদিক মো: ইসমত দ্দোহা এর প্রয়াত পিতা। ১৯৯২ সালের ১৪ জুন গ্রামের বাড়ি শিবপুর কাজী বাড়িতে স্বাভাবিক মৃত্যু বরণ করেন। জীবদ্দশায় জনাব মোঃ আবদুল গোফরান মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রয়াত পিতার স্মৃতি স্মরণে এই পাঠাগারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে সহায়তা করাই উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়ে ২০১৮ সালের ২৫ আগস্ট পাঠাগারের যাত্রা শুরু হয়ে অদ্যাবধি চলমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের অধীনে পাঠাগারটি নিবন্ধিত, নিবন্ধন নং-০৫৬৮, পাশাপাশি জাতীয় পাঠাগার আন্দোলন এর সদস্য। বর্তমানে পাঠাগারে প্রায় ১২০০কপি বিভিন্ন বিষয়ের বই রয়েছে, নিয়মিত পত্রিকা রাখা হয়, আছে বিনোদনের মাধ্যম টেলিভিশন। প্রতিদিন পাঠাগার নিয়মিত খোলা হয়, পাঠকগণ তাদের চাহিদা মতো সময় কাটাতে পারে। পাশাপাশি পাঠকের চাহিদা মোতাবেক সরবরাহ করা হয় বই। সরকার নির্ধারিত জাতীয় দিবস গুলো উদযাপনের পাশাপাশি নিয়মিত বই পড়া ও ক্রীড়া সংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয়।
স্থানীয় পর্যায়ে জনসাধারণ, রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা ও পরামর্শ নিয়েই পাঠাগার কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতায় নিয়েই দৈনন্দিন পাঠাগারের ব্যয় মিটানো হয় (অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, পেপার বিল) ইত্যাদি।
পাঠাগারের সভাপতি মো: ইসমত দ্দোহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য মাহবুব পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা ও লক্ষ্মীপুর প্রবাসী ফোরামের সভাপতি বাহার পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম টিটু, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুু সায়েম, হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি, আবদুল আহাদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবদুন নুর, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক মো: হাছান, চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ূন কবির, শতদল যুবক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো: আমিনুল ইসলাম ফুয়াদ, সাধারণ সম্পাদক সজীব, শিবপুর-ইন্দ্রপুর প্রবাসী ফোরামের সমন্বয়ক তুর্কীসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনসাধরণ।
পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব পাপন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাছান তমাল ও গ্রন্থাগারিক নাহিদ ইসলাম ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন।
Leave a Reply