শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন: অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
  • 904 Time View

বিশেষ প্রতিনিধি:

ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রোজগার্ডেন চাইনিজ রেস্তোরায় জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এ সময় ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা, ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা এবং ম্যাটস কারিকুলাম বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ কামালুর রহিম সমর, জেলা কমিটির আহ্বায়ক ডাঃ শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা কমিটির আহ্বায়ক ডাঃ মাকসুদুর রহমান ভূঁইয়া এবং রামগতি উপজেলা কমিটির আহ্বায়ক ডাঃ মেছবাহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭৬ সালে ম্যাটস কারিকুলাম চালু হয় এবং ১৯৭৯ সালে চাকরি শুরু হয়। এখন এটি সরকারি একটি প্রকল্প হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা আরও জানান, ডিপ্লোমা চিকিৎসকদের কোর্স ৪ বছর ৬ মাস হলেও স্বাস্থ্য বিভাগ ভুলভাবে এটি ৬ মাসের কোর্স বলে প্রচার করছে, যা চিকিৎসা সেবার জন্য ক্ষতিকর হতে পারে।

তারা দাবি করেন, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে প্রান্তিক অঞ্চলের ৮৫ শতাংশ জনগণের ভরসা ডিপ্লোমা চিকিৎসকরা। এখন স্বাস্থ্য বিভাগ নিজেদের স্বার্থ রক্ষার জন্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উস্কে দিয়ে জনগণের স্বার্থ ক্ষুন্ন করছে। বক্তারা এ অপপ্রচার দ্রুত বন্ধের আহ্বান জানান।এবং তারা বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে সঠিক তথ্য ও তথ্যভিত্তিক প্রচারণার প্রয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares