বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা দিন হাজিরপাড়ায় প্রবাসীদের সহায়তায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ৯টায় চরচামিতা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ পূর্ব রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে, হাফিজুর রহমান সজিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালোবাসার বন্ধন প্রবাসী ফোরামের জেলা উপদেষ্টা লক্ষীপুর-৪ আসনের জামাতের সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজ উল্লাহ। তিনি পবিত্র মাহে রমজান যথাযথভাবে পালনের পাশাপাশি মানুষকে কোরআনমুখী হওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামিলা মনসুর মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুর মোহাম্মদ রাছেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ হাজিরপাড়া ফোরামের সমন্বয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার এলাহী। যুব ও ক্রীড়া সংগঠক আন নাফিউ ফাউন্ডেশনের সেক্রেটারি তাওসীফ হাসনাইন, প্রবাসী ফোরামের উপদেষ্টা সাহাব উদ্দিন মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল মোনায়েম, মাওলানা জসীম উদ্দিন, প্রফেসর হেলালুর রহমান, গোলাম আজম পাটোয়ারী, গাজী মাজেদুর রহমান শফিক, মাওলানা ওয়াহেদুন্নবী, ফয়েজুল ইসলাম খোকন প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত ভালোবাসার বন্ধন প্রবাসী ফোরাম মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে পরিচালিত অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে হাজিরপাড়া বাসীর প্রয়োজনে পাশে ছিল প্রবাসী ফোরাম, বিশেষ করে বিগত বন্যায় ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনে প্রবাসী ফোরামের তৎপরতা ছিল উল্লেখযোগ্য। এছাড়া ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসাসেবা সহায়তা, বিয়ে-শাদীতে আর্থিক অনুদান প্রদান, দারিদ্র্য বিমোচনে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, ছাগল লালন-পালনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে আলাউদ্দিন আল আকাশ সভাপতি, আবু নাছের উজ্জ্বল সেক্রেটারি হিসেবে ভালোবাসার বন্ধন প্রবাসী ফোরামের দায়িত্ব পালন করছেন।
Leave a Reply