শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

আলাইয়ারপুরে আলহাজ্ব আবুল কাশেম ফাউন্ডেশননের  উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২, ২০২৫
  • 576 Time View

ইমাম উদ্দিন সজিব :
বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সি.আই.পি. প্রদকপ্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী মনির হোসেন মানিকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় পাঁচশত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ।
উপকারভোগী এক মহিলা জানান, “মানিক সাহেব যে পরিমাণ ইফতার সামগ্রী দিয়েছেন, তা এক পরিবারের অন্তত ১৫ দিন চলবে।” এই ভাবে , “যদি সকল বিত্তবান ব্যক্তি মানিক সাহেবের মত গরিবদের পাশে দাঁড়ান, তাহলে আমাদের আর কখনোই হাত পেতে খাবার চাইতে হবে না।”এছাড়া, তিনি মানিক সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার মানবিক কাজে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মনির হোসেন মানিক বলেন, রমজান মাসে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সামান্য সাহায্য করতে পারায় আমি খুবই আনন্দিত। এই মাসটি আমাদের জন্য বিশেষ একটি সময়ে পরিণত হয়, যখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায়দের সহায়তা করতে পারি। আমি সবসময় চেষ্টা করি, গরিব-দুস্থদের পাশে থাকতে এবং তাদের কিছু সাহায্য করতে। আমার বিশ্বাস, আল্লাহর রহমতে আমরা যদি একে অপরকে সাহায্য করি, তাহলে সমাজে শান্তি ও সমৃদ্ধি আসবে।
আমি এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই। আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাদের সকলকে এই ধরনের ভালো কাজের সুযোগ দেন এবং সবাই একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares