বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী নবজাতককে র্যাব উদ্ধার করেছে। শনিবার রাত ১০টার দিকে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি দল মিরওয়ারেশপুর ব্যাচার দোকানের পাশের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে, যখন নবজাতক আব্দুর রহমান এবং তার মা জান্নাতুল ফেরদৌস (১৯) বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসেন। এ সময়, জান্নাতুল ফেরদৌস তার শিশুটিকে ৪৫ বছর বয়সী অপরিচিত মহিলা কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়া (যার সাথে ৬/৭ বছর বয়সী একটি মেয়ে ছিল) শিশুটিকে তার কোলে নিয়ে টিকিট কাটার জন্য বলেন। সরল বিশ্বাসে শিশুটিকে ওই নারীর কাছে রেখে টিকিট কাটার পর জান্নাতুল ফেরদৌস আর তার সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে তিনি থানায় জানালে, পুলিশ শিশুটির চুরি হওয়া ঘটনা সম্পর্কে জানায়।
পরে র্যাব-১১ বিশেষ টিম উদ্ধার অভিযানে মিরওয়ারেশপুর এলাকার একটি বাড়ি থেকে নবজাতক আব্দুর রহমানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাকারবারী নারী এবং তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নবজাতক আব্দুর রহমান বর্তমানে তার মা জান্নাতুল ফেরদৌসের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply